{{ news.section.title }}
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ৬০ দিন বাড়াল সরকার
সশস্ত্র বাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের মেয়াদ আরও ৬০ দিন বাড়িয়েছে সরকার। আজ রোববার (১৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
নতুন নির্দেশনা অনুযায়ী, ১৪ জুলাই থেকে পরবর্তী ৬০ দিন পর্যন্ত সেনাবাহিনীর ক্যাপ্টেন এবং তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তারা—যারা সশস্ত্র বাহিনীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন (কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে থাকা কর্মকর্তাসহ)-তারা বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।
প্রজ্ঞাপনে বলা হয়, ফৌজদারি কার্যবিধির ১৮৯৮-এর ধারা ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫ (২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ এর আওতায় সংশ্লিষ্ট অপরাধ আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন এসব কর্মকর্তারা।
উল্লেখযোগ্য যে, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর প্রথমবারের মতো সেনা, নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তাদের এ ক্ষমতা প্রদান করা হয়। এরপর থেকে নিয়মিতভাবে দুই মাস মেয়াদ করে এই ক্ষমতা নবায়ন করে আসছে সরকার।
বিশেষ এই দায়িত্বের আওতায় আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট বাহিনীর সক্রিয় অংশগ্রহণ ও তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণে সুবিধা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।