{{ news.section.title }}
দেশের সাত অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
বাংলাদেশ আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের সাত অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো বা বজ্রবৃষ্টি হতে পারে। আসন্ন এ পরিস্থিতিতে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সকর্তসংকেত দেখাতে বলা হয়েছে।
বুধবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ জন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।