ওয়াজ মাহফিলের কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের ভয়াবহ সংঘর্ষে, নিহত ১

ওয়াজ মাহফিলের কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের ভয়াবহ সংঘর্ষে, নিহত ১
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Sourav Debnath

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ওয়াজ মাহফিলের কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দু গ্রুপের ভয়াবহ সংঘর্ষে মোশারফ হোসেন (৪২) নামে এক জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে হরিণাকুন্ডুর হাকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে । নিহত মোশারফ হোসেন ওই এলাকার খবির মন্ডলের ছেলে ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার দিবাগত রাতে ওয়াজ মাহফিলের কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে কথা বলতে, বলতে  বাগবিতণ্ডা হয়। সেখানে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে ।  সকালে মোশাররফ নিজের কলা বাগানে কাজ করতে গেলে সাইদ হোসেন গ্রুপের সমর্থক সাইদ, মোস্তাক, অন্তরসহ ১০-১২জন হানেফ মন্ডলের সমর্থক মোশারফের উপর ধারালো দেশী অস্ত্র নিয়ে হামলা চালায় । এতে ঘটনাস্থলেই মারা যায় মোশাররফ । খবর পেয়ে নাছির, , রবিন, খালেক, হানিফ সহ অন্যান্যরা ছুটে আসলে সংঘর্ষ  শুরু হয়। এতে উভয় পক্ষের ৬জন আহত হয়।

হরিণাকুন্ড থানা ওসি এম এ আব্দুর রউফ গণমাধ্যমকে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত মামলা দায়ের করা হয়নি । তবে মহিন নামে একজনকে আটক করা হয়েছে । এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

সম্পর্কিত নিউজ