লামায় ২৬ শ্রমিককে অপহরণ, উদ্ধার অভিযানে সশস্ত্র বাহিনী

লামায় ২৬ শ্রমিককে অপহরণ, উদ্ধার অভিযানে সশস্ত্র বাহিনী
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Sourav Debnath

বান্দরবানে লামা উপজেলার ফাঁসিয়াখালীর দুর্গম মুরুংঝিরি থেকে রাবারবাগানের ২৬ জন শ্রমিককে অপহরণ করার ঘটনা ঘটেছে। অপহৃত শ্রমিকদের জন্য মুক্তিপণও দাবি করেছে সশস্ত্র সন্ত্রাসীরা, এমনটিই দাবি করেছেন এক রাবারবাগানের মালিক। ইতোমধ্যেই অপহৃতদের উদ্ধারে দুর্গম পাহাড়ে অভিযানে নেমেছে পুলিশ ও সেনাবাহিনী।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে তাদের অপহরণ করা হয় বলে নিশ্চিত করেছেন লামা থানার ওসি মো. শাহাদাৎ হোসেন।

এ দিকে রাবার বাগানের মালিকদের সঙ্গে কথা বলে অপহৃত ২০ জন শ্রমিকের নাম-পরিচয় জানা গেছে। 

অপহৃত শ্রমিকরা হলেন- মো. ফারুক (২৬), আয়ুব আলী (২৬), মো. সিদ্দিক (৪০), আবদুল খালেক (২০), আবদুল মাজেদ (১৭),  ২৮), মো. কায়ছার,ল(৩৮), মনিরুল ইসলাম (৩০), জিয়াউর রহমান (৪৫), মো. মঞ্জুরুল (৩০),মো. মোবারক (২৫), মো. হারুন (৩০),আবু বক্কর (২৮), রমিজ উদ্দিন (৩২), সৈয়দ নুর,  মনির হোসেন (৩৫), মো. ইমরান (১৭), আবছার আলী (২৫), খায়রুল আমিন (৩০),  আবদুর রাজ্জাক (৩৩) ও মো. মবিন (২৫)। বাকি ৬ জনের নাম জানা যায়নি।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে ফাঁসিয়াখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দুর্গম মুরুংঝিরি এলাকার সন্ত্রাসীরা কয়েকটি রবারবাগানে হামলা চালায়। সন্ত্রাসীরা অস্ত্রের মুখে সেখানে কর্মরত ২৬ জন শ্রমিককে অপহরণ করে নিয়ে গেছে। 

ঘটনার বিষয়ে মুরুংঝিরি এলাকার রাবারবাগানের মালিক মো. শাহাজাহান গণমাধ্যমকে বলেন, সকালে সন্ত্রাসীরা ৬টি বাগান থেকে ২৬ জনকে অপহরণ করেছে। এর মধ্যে তার বাগান থেকে ১২ জনকে নিয়ে গেছে সন্ত্রাসীরা। পাহাড়ি এই সন্ত্রাসীরা অপহরণের শিকার এক শ্রমিকের মুঠোফোন থেকে আজ বিকেলে আমাকে ফোন করেছিল। আমার বাগানের ১২ জন শ্রমিকের জন্য ৫০ হাজার টাকা করে মোট ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে তারা।
 

সম্পর্কিত নিউজ