যেসব দাবিতে মন্ত্রণালয়ে গেলেন ইবতেদায়ী শিক্ষকদের প্রতিনিধি দল

যেসব দাবিতে মন্ত্রণালয়ে গেলেন ইবতেদায়ী শিক্ষকদের প্রতিনিধি দল
ছবির ক্যাপশান, যেসব দাবিতে মন্ত্রণালয়ে গেলেন ইবতেদায়ী শিক্ষকদের প্রতিনিধি দল
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Nur Muhammad

অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার (২২ অক্টোবর) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠকে যোগ দিয়েছেন। প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান ও সদস্য সচিব মাওলানা মো. আল আমিন। প্রতিনিধি দলে নীলফামারী, চট্টগ্রাম, বগুড়া, ভোলা, নেত্রকোনা, পটুয়াখালী, ময়মনসিংহ, পিরোজপুর, সিরাজগঞ্জ, নওগাঁ, বরগুনা, সাতক্ষীরা ও গোপালগঞ্জসহ বিভিন্ন জেলার শিক্ষক নেতারা অংশ নিয়েছেন।

দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে পদযাত্রা শুরু করলে পুলিশ প্রেস ক্লাবের সামনে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়।现场ে দেখা যায়, পুলিশ ও আন্দোলনরত শিক্ষকরা মুখোমুখি অবস্থানে থাকেন। এ সময় সেখানে জলকামান ও রায়ট কার মোতায়েন করা হয়। পদযাত্রা আটকে দেওয়ায় প্রেস ক্লাব থেকে পল্টনমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে সোমবার (২০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে চলমান অবস্থান ধর্মঘট থেকে সংগঠনের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান ঘোষণা দেন, সরকার দাবি না মানলে ২২ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা করা হবে।

শিক্ষকরা দাবি জানিয়েছেন, চলতি বছরের ২৮ জানুয়ারির জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়ন, এমপিওভুক্তির লক্ষ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো ১ হাজার ৮৯টি প্রতিষ্ঠানের ফাইলের অনুমোদন, অনুদানবিহীন স্বীকৃত ইবতেদায়ী মাদ্রাসার এমপিও আবেদন বিজ্ঞপ্তি প্রকাশ, প্রাথমিক বিদ্যালয়ের মতো প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি এবং ইবতেদায়ী মাদ্রাসার জন্য পৃথক অধিদপ্তর স্থাপন।


সম্পর্কিত নিউজ