১৮৬কোটি টাকা ব্যয়ে ১কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার

১৮৬কোটি টাকা ব্যয়ে ১কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Md Ibrahim Sakib

আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। যার মোট ব্যয় প্রায় ১৮৬ কোটি টাকা।

আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই প্রস্তাব অনুমোদিত হয়। বৈঠকের সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

পরিষদের দেওয়া তথ্য মতে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতি অনুসরণে দেশের ২টি প্রতিষ্ঠান থেকে ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল প্যাকেজের ১০টি লটের ক্রয় প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।
এই ক্রয় কার্যে মোট ব্যয় হবে ১৮৫ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা।

দেশীয় প্রতিষ্ঠান ‘সুপার অয়েল রিফাইনারি লিমিটেড’ থেকে ৫০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার। যার দাম পড়বে ৯২ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকা। লিটার প্রতি দাম পড়বে ১৮৫ টাকা ৯৫ পয়সা।

আরেকটি দেশীয় কোম্পানি ‘শবনম ভেজিটেবল অয়েল লিমিটেড’ থেকে টিসিবির জন্য আরও ৫০ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে । যাতে ব্যয় হবে ৯২ কোটি ৯৫ লাখ টাকা। এখানেও লিটার প্রতি দাম পড়বে ১৮৫ টাকা ৯০ পয়সা।

উল্লেখ্য, এই বৈঠকে সয়াবিন তেল ছাড়াও সার আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।


সম্পর্কিত নিউজ