পবিত্র রমজানে অফিসের নতুন সময় নির্ধারণ

পবিত্র রমজানে অফিসের নতুন সময় নির্ধারণ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, MD Shafayet Ullah

আরবি ১২ মাসের মধ্যে রমজান মাস হলো মুসলমানদের জন্য ইবাদতের মাস। এই মাস মুসলমানরা ইবাদত কে অনেক গুরত্ব দিয়ে থাকে। তাই সবাই কাজের পরিমাণ কমিয়ে ইবাদতের দিকে মনোনিবেশ করেন।

তাই সরকার দেশের কর্ম ঘণ্টা পরির্বতন করছে। চলুন জেনে আসি রমজানের অফিস সময় সূচী - বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টার পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়।

পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ বিষয়ে জানান।

 

প্রেস সচিব শফিকুল আলম বলেন, রমজানে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে।ব্যাংক, বিমা, সুপ্রিম কোর্ট, অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান নিজস্ব সুবিধা অনুযায়ী অফিসসূচি নির্ধারণ করবে বলে জানান প্রেস সচিব। বেসরকারি সংস্থা গুলো তাদের সুবিধা মতো সময় পরির্বতন করে নিতে পারবে। 


সম্পর্কিত নিউজ