{{ news.section.title }}
ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশের হামলা, গুরুতর আহত রাকসু জিএস
- Author, জাগরণ ডেস্ক
- Role, জাগরণ নিউজ বাংলা
-
শহীদ ওসমান হাদীর হত্যার ঘটনার তদন্ত দায়িত্ব জাতিসংঘের কাছে দেওয়ার জন্য গতোকাল থেকে অবস্থান কর্মসূচী পালন করছে ইনকিলাব মঞ্চ। আজ দুপুরে প্রধান উপদেষ্টা বাসভবনের প্রবেশমুখে ইনকিলাব মঞ্চ শান্তিপূর্ণ অবস্থান করলে পুলিশ তাদের উপর হামলা চালায়। লাঠি চার্জ, সাউন্ডগ্রেনেড,টিয়ারশেল, রাবার বুলেট নিক্ষেপ করে।এতে করে ইনকিলাব মঞ্চের সদস্য সহ ৪০ জন্য আহত হয়।একাধিক পথচারীর উপরেও লাঠিচার্জ করে পুলিশের। পুলিশের হামলায় আহত হন ৩ সাংবাদিক।
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, ডাকসু সদস্য ফাতেমা তাসনিম জুমা সহ রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারও আহত হয়েছে।রাকসুর সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার গতোকাল থেকেই ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন।আজ পুলিশের লাঠিচার্জে গুরুতর আহত হন তিনি।
তার ঠোঁটের নিচের অংশ পুলিশের লাঠির আঘাতে ফেটে গেছে, যেখানে দুটো সেলাই লেগেছে।এছাড়াও তার হাতের আঙুলের নখ ও আঙুল ফেঁটে গেছে লাঠির আঘাতে।পিঠে ও মাথায় আঘাত প্রাপ্ত হয়েছেন রাকসুর ইতিহাসের সর্বকনিষ্ঠ জিএস আম্মার।ঢাকা মেডিকেলের কর্তব্যরত ডাক্তার জানান, গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে সালাউদ্দিন আম্মারকে আনা হলে আমরা প্রথমে ফেঁটে যাওয়া ঠোঁটে দুটি সেলাই, হাতের তালু ও অপর পাশে কেটে যাওয়া অংশ ড্রেসিং করে এক্সরের জন্য পাঠিয়েছি।শরীরের একাধিক স্থানে ক্ষত ও আঘাতের চিহ্ন রয়েছে।
এ বিষয়ে প্রধান উপদেষ্টা ও পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে যমুনার অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা করলে এবং একপর্যায়ে জলকামানের ওপর উঠে গেলে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। সরকার স্পষ্টভাবে জানাচ্ছে যে এ সময় আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি।

জনশৃঙ্খলা রক্ষা এবং মাননীয় প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও সংলগ্ন এলাকায় যেকোনো প্রকার সভা-সমাবেশ, মিছিল, গণজমায়েত ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ রয়েছে। এ প্রেক্ষাপটে পুলিশ সম্পূর্ণ নিয়মতান্ত্রিক ও আইনানুগভাবে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। এ সময় কোনো ধরনের আগ্নেয়াস্ত্র (lethal weapon) ব্যবহার করা হয়নি বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিশ্চিত করেছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ ঘটনায় আহত হয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরসহ সর্বমোট ২৩ জন চিকিৎসা গ্রহণ করেছেন। তবে তাঁদের কারও শরীরে গুলির আঘাত নেই বলে কর্তব্যরত চিকিৎসকেরা নিশ্চিত করেছেন।