{{ news.section.title }}
ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা আজ
- Author, জাগরণ ডেস্ক
- Role, জাগরণ নিউজ বাংলা
-
ছাত্রনেতা থেকে বাংলাদেশের অবিসাংবাদিত এক বালক হয়ে উঠা শহীদ শরিফ ওসমান হাদীর মৃত্যুর ৫৪ তম দিনে ঢাকা পরওণত হয়েছিল রণক্ষেত্রে। হাদীর হত্যার ঘটনার তদন্তের দায়িত্ব জাতিসংঘের কাছে হস্তান্তর করার জন্য দাবী জানিয়ে আসছিলেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মী ও হাদীর অনুসারীরা। মৃত্যুর ৮ সপ্তাহ পার হয়ে গেলেও এখন বিচার না পেয়ে বিক্ষুব্ধ ছাত্র জনতা হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ের অবস্থান কর্মসূচি থেকে যমুনা অভিমুখে রওনা হলে পুলিশ লাঠিচার্জ, টিয়ারগ্যাস নিক্ষেপ ও সাউন্ডগ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের উপর। উভয়পক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টাধাওয়া।
পুলিশের সাথে চলা ঘন্টাব্যাপী এই ধাওয়া পাল্টা ধাওয়ায় পুলিশের বেধরক পিটুনিতে আহত হয় প্রায় ৬০ জন।গুরুতর আহত হন ২ জন। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, রাকসুী জিএস সালাউদ্দিন আম্মার, ডাকসু সদস্য ফাতেহা তাসনিম জুমা সহ অনেক নেতাকর্মী আহত হন। আহত অবস্থায় ঢাকা মেডিকেল থেকে গতোকাল তারা ফেসবুক লাইভে এসে নতুন কর্মসূচি ঘোষণা দেওয়ার কথা জানান।
আব্দুল্লাহ আল জাবের বলেন, আমরা আমাদের এক ভাইকে (হাদি) হারিয়েছি। এরপর আমাদের আর কোনও ভাইকে হারালেও নির্বাচন ১২ তারিখে হইতে হবে। নির্বাচন পেছানো যাবে না। তবে নির্বাচনের পরে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, তারা যদি হাদি হত্যার এই ব্যাপারে সুষ্ঠু কোনও পদক্ষেপ না নেয়। আমরা শুধু বলি ব্যাপারটা এমন ‘আমরা তাদের জীবনকে জাহান্নাম বানিয়ে দেব’ বলছি। তাদের জীবনকে জাহান্নাম বানিয়ে দেব। সেই সাথে ইনকিলাব মঞ্চের নেতারা সকলকে শান্ত থাকতে ও ঘরে ফিরে যেতে বলেন। আজ নতুন কর্মসূচি ঘোষণা দেওয়া হবে এবং সেই ঘোষণা অনুযায়ী নেতাকর্মী ও অনুসারীদের অনুসরণ করার কথা জানান তারা।