নিপাহ ভাইরাসে দেশে প্রথম মৃত্যু! জানুন মৃত্যুর কারণ

নিপাহ ভাইরাসে দেশে প্রথম মৃত্যু! জানুন মৃত্যুর কারণ
  • Author, জেলা প্রতিনিধি নওগাঁ:
  • Role, জাগরণ নিউজ বাংলা

স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে সারা দেশের হাসপাতাল গুলোকে গতো মাসেই সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়। সেই বিজ্ঞপ্তিতে বলা হয় দেশে নিপাহ ভাইরাসের সংক্রমণে রোগীর সংখ্যা বাড়তে পারে। সেই সাথে সাধারণ জনগণকে সতর্ক থাকতে বলা হয়।এই সতর্কতার মাঝেও দেশে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

কাঁচা খেজুরের রস পান করে নিপাহ ভাইরাসে আক্রান্ত নওগাঁর এক নারী ২৮ জানুয়ারি রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যু যে নিপাহ ভাইরাসের কারনে হয়েছে বিষয়টি আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) নিশ্চিত করেছেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা শানি সুলতানা। চলতি বছর দেশে নিপাহ ভাইরাসে এটি প্রথম মৃত্যু।

নওগাঁ সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে আনুমানিক ৪৫ বছর বয়সী নারীর শরীরে গত ২১ জানুয়ারি থেকে তীব্র জ্বর, মাথাব্যথা এবং শ্বাসকষ্টের মতো প্রাথমিক উপসর্গ দেখা দেয়। অবস্থার অবনতি হলে ওই নারীকে ২৭ জানুয়ারি নওগাঁ হাসপাতালে হাসপাতালে ভর্তি করানো হয়। ওই দিনই উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।  চিকিৎসাধীন অবস্থায় তার গলা থেকে শ্লেষ্মা এবং রক্তের নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পাঠানো হয়। পরীক্ষার ফলাফলে তার শরীরে নিপাহ ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়। গত ২৮ জানুয়ারি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়েছে ।

সিভিল সার্জন আমিনুল ইসলাম বলেন, ‘আজকে আইইডিসিআর থেকে গণমাধ্যমকে তথ্যটি জানানো হয়েছে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে আমাদেরকে লিখিতভাবে এখনো বিষয়টি জানানো হয়নি। লিখিতভাবে জানানোর পরই ওই রোগীর বিষয়ে আমরা বিস্তাারিতভাবে গণমাধ্যমকে জানাতে পারব। তবে আক্রান্ত ওই নারীর সাম্প্রতিক কোনো ভ্রমণের ইতিহাস ছিল না বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তবে অসুস্থ হওয়ার কিছুদিন আগে কাঁচা খেজুরের রস পান করেছিলেন।’ সিভিল সার্জন জানান, নিপাহ ভাইরাসের প্রধান বাহক হলো ‘টেরোপাস’ প্রজাতির ফলাহারি বাদুড়। শীতকালে বাদুড় যখন খেজুরের রস সংগ্রহের হাঁড়ি থেকে রস খাওয়ার চেষ্টা করে, তখন তাদের লালা বা মলমূত্রের মাধ্যমে হাঁড়ির রসে ভাইরাস মিশে যায়। সেই কাঁচা রস মানুষ পান করলে সরাসরি ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়।


সম্পর্কিত নিউজ