টানা দেড় মাসের ছুটিতে যাচ্ছে যেসব প্রতিষ্ঠান

টানা দেড় মাসের ছুটিতে যাচ্ছে যেসব প্রতিষ্ঠান
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ছুটি মানেই আনন্দ এর এই ছুটি যদি হয় ৪৬ দিনের জন্য তখন তো আনন্দ দ্বিগুণ হয়ে যায়। টানা দেড় মাসের ছুটিতে যাচ্ছে দেশের সব মাদরাসা। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

আর এই ছুটি থেকেই শুরু হবে মাদরাসায় টানা ৪৬ দিনের ছুটি। গত ২০ জানুয়ারি প্রকাশিত শিক্ষা মন্ত্রণালয়ের মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকা থেকে এ তথ্য জানা গেছে।ছুটির বিশ্লেষণ অনুযায়ী, আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ছুটি, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবার। 

এরপর ১৫ ফেব্রুয়ারি মাদরাসায় শুরু হচ্ছে পবিত্র রমজান মাসের ছুটি। এরপর একে একে ২১ ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১৭ মার্চ শবেকদর, ২০ মার্চ জুমাতুল বিদা, ২১ মার্চ ঈদুল ফিতর, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। 

২৭-২৮ মার্চ যথাক্রমে শুক্র ও শনিবার।তাই মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শ্রেণি কার্যক্রম শুরু হবে ২৯ মার্চ।উল্লেখ্য, দ্বিতীয় সর্বোচ্চ ১৫ দিন ছুটি থাকবে পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে। এই ছুটি চলবে আগামী ২৪ মে থেকে ১১ জুন।সব মিলিয়ে এবার টানা দেড় মাসের ছুটি পাচ্ছে তারা। 


সম্পর্কিত নিউজ