{{ news.section.title }}
যে ২৪ হাজার মামলা প্রত্যাহার করল সরকার
- Author, জাগরণ ডেস্ক
- Role, জাগরণ নিউজ বাংলা
-
কাগজে কলমে আর সপ্তাহখানেক ড. ইউনুসের অন্তবর্তী সরকার ক্ষমতায় আছে, ঠিক এই সময়েই প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহারের সুপারিশ করলো এই সরকার।বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া হয়রানি মুলক মামলাগুলো ২০২৪ সাল থেকেই প্রত্যাহারের পদক্ষেপ শুরু করা হয়।এরপর কয়েক দফায় মামলা প্রত্যাহার কার্যক্রম চলমান ছিলো।আজ ৮ই ফেব্রুয়ারী আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মামলা প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত সরকারের আমলে বিএনপি, জামায়াত,হেফাজতে ইসলাম,গণনঅধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা ২৩ হাজার ৮৬৫ টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে সরকার।এরফলে প্রায় পাঁচলাখ মানুষ হয়রানি মুলক মামলা থেকে অব্যাহতি পেতে যাচ্ছে। ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে উক্ত রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর জেলা প্রশাসকের নেতৃত্বে একটি জেলা কমিটি এবং আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের নেতৃত্বে একটি আন্ত মন্ত্রণালয় কমিটি গঠন করে। এই কমিটি রাজনৈতিক দলগুলোর নিকট আওয়ামী ফ্যাসিস্ট সরকার কর্তৃক দায়েরকৃত রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের জন্য আবেদন আহ্বান করে।