আগামী ৫দিন সারাদেশে ড্রোন ওড়ানো নিষেধ

আগামী ৫দিন সারাদেশে ড্রোন ওড়ানো নিষেধ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৫ দিন সারাদেশে ড্রোন ওড়ানো নিষেধ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচক। আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে সাধারণভাবে ড্রোন ওড়ানো নিষিদ্ধ থাকবে।

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নিজেদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করে বিবচক।

বেবিচক বিশেষভাবে উল্লেখ করে যে এই নিষেধাজ্ঞা আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী ও প্রতিরক্ষা বাহিনীর জন্য প্রযোজ্য নয়।
তবে প্রয়োজনে যেমন- সরকারি বা বেসরকারি ব্যক্তি বা সংস্থার পরিচালিত গবেষণা, জরিপ, কৃষিকার্য ও পরিবীক্ষণ কার্যক্রম এবং সরকারি সংস্থা আয়োজিত অনুষ্ঠান সম্প্রচারের জন্য বেবিচক বরাবর আবেদন করলে ড্রোন ওড়ানোর অনুমতি পাওয়া যাবে।

এই নিষেধাজ্ঞা অমান্য করে কোনো ব্যক্তি যদি ড্রোন উড়ায় তবে তা বেসামরিক বিমান চলাচল আইন ২০১৭ এর ২৪ ধারার অধীনে অপরাধ হিসেবে গণ্য করা হবে।


সম্পর্কিত নিউজ