{{ news.section.title }}
কোন উপদেষ্টার সম্পদ কত? দায়িত্ব গ্রহণের আগে-পরে হিসাব দেখে নিন
- Author, জাগরণ নিউজ ডেস্ক
- Role, জাগরণ নিউজ বাংলা
-
প্রকাশ করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণের সম্পদের বিবরণী। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত বিবরণী প্রকাশ করেছে। এতে গত বছরের ৩০ জুন পর্যন্ত উপদেষ্টাদের দাখিল করা সম্পদের তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। পরবর্তী সময়ে কয়েক দফায় নতুন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়। সংযোজন ও বিয়োজন শেষে বর্তমানে প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ২১ জন।
এ ছাড়া উপদেষ্টা পদমর্যাদায় রয়েছেন বিশেষ সহকারী, বিশেষ দূত ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মিলিয়ে চারজন। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার চারজন বিশেষ সহকারী দায়িত্ব পালন করছেন। আজ তাঁদের সবার সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে।
নিচের পিডিএফে উপদেষ্টাদের সম্পদের বিবরণী দেয়া হলো..