{{ news.section.title }}
ঈদের আগেই দেয়া হবে ফ্যামিলি কার্ড! কারা পাবেন?
নির্বাচনের আগে বিএনপির প্রধান ইশতেহারের একটি ছিল ফ্যামিলি কার্ড। আজ সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় ফ্যামিলি কার্ড নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে পাঁচ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপন।
তথ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, সরকার ধাপে ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ করবে। ফ্যামিলি কার্ড দেওয়ার ক্ষেত্রে হতদরিদ্র, প্রতিবন্ধী, বিধবা, পশ্চাৎপদ পরিবার এবং নারীদের অগ্রাধিকার দেওয়া হবে। আপনারা জানেন যে আমাদের বহুল প্রচারিত প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড- আমরা ইনশাআল্লাহ এই মাস থেকেই, ঈদের আগেই ফ্যামিলি কার্ড বণ্টনের কাজ বাস্তবায়ন শুরু করব। ফলে গতকাল ও আজ মিলিয়ে প্রতিশ্রুতির বেশ কিছু কাজে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা হাত দিতে পেরেছি।
পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জানান, ঈদের আগে পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হবে। কৃষিমন্ত্রী আমিন উর রশিদ বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে নগদ টাকা দেওয়া হবে এবং বিতরণে হতদরিদ্র ও নারীদের অগ্রাধিকার থাকবে।