{{ news.section.title }}
আজ মিলবে ২৮ মার্চের ঈদ ফিরতি ট্রেনের টিকিট
ঈদুল ফিতর শেষে ঘরমুখো মানুষের ফিরতি যাত্রার জন্য বাংলাদেশ রেলওয়ে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি করছে। ফিরতি টিকিট বিক্রির ষষ্ঠ দিনে আজ বুধবার, ১৮ মার্চ, বিক্রি হচ্ছে আগামী ২৮ মার্চের টিকিট। আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট এবারও শতভাগ অনলাইনে বিক্রি করা হচ্ছে।
রেলওয়ে জানিয়েছে, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থায় এই টিকিট বিক্রি চলছে।
এদিকে চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি হবে। নন-এসি কোচের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট যাত্রার আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে। একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন, তবে ঈদযাত্রার কোনো টিকিট ফেরতযোগ্য নয়।