কবে যমুনায় উঠছেন তারেক রহমান

কবে যমুনায় উঠছেন তারেক রহমান
ছবির ক্যাপশান, কবে যমুনায় উঠছেন তারেক রহমান
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Showanur Rahman

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আপাতত বসবাস শুরু করছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ মার্চ) এ বিষয়ে গণমাধ্যমকে তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন।

রুমন বলেন, বসবাসের জন্য আপাতত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। গুলশানের বাসভবনে থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন তিনি।

ঈদুল ফিতরকে সামনে রেখে রাষ্ট্রীয় শুভেচ্ছা বিনিময়ের আয়োজন যমুনায় করার পরিকল্পনা নেয়া হয়েছে। এর পরপরই বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, ঈদের পর থেকেই প্রধানমন্ত্রী সেখানে বসবাস শুরু করতে পারেন। তবে এ বিষয়ে আজ স্পষ্ট ব্যাখ্যা দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব।

তিনি জানান, যমুনায় আপাতত শুধু আনুষ্ঠানিক কার্যক্রমই পরিচালিত হবে, বসবাসের কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।

আতিকুর রহমান রুমন জানান, ঈদে সকাল আটটায় জাতীয় ঈদগাহে আসবেন প্রধানমন্ত্রী।

ঈদের নামাজ আদায় শেষে সকাল ১০টা থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

উল্লেখ্য, সর্বশেষ এই রাষ্ট্রীয় অতিথি ভবনে অবস্থান করেছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। গত মাসে তিনি ভবনটি ত্যাগ করেন।


সম্পর্কিত নিউজ