যুদ্ধের এক মাসে ঢাকা থেকে কত ফ্লাইট বাতিল হলো?

যুদ্ধের এক মাসে ঢাকা থেকে কত ফ্লাইট বাতিল হলো?
ছবির ক্যাপশান, যুদ্ধের এক মাসে ঢাকা থেকে কত ফ্লাইট বাতিল হলো?
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Showanur Rahman

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে আকাশপথে ভ্রমণে বড় ধরনের প্রভাব পড়েছে। নিরাপত্তা ঝুঁকির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচলে।

এই পরিস্থিতির ধারাবাহিকতায় গত এক মাসে ঢাকা থেকে মোট ৮৯৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। শুধু বুধবার (১ এপ্রিল) একদিনেই বাতিল হয়েছে ১৮টি ফ্লাইট, যা চলমান সংকটের প্রভাব কতটা গভীর তা স্পষ্ট করে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, ফেব্রুয়ারির শেষ দিন থেকে শুরু করে মার্চ মাসজুড়ে প্রতিদিনই ফ্লাইট বাতিলের ঘটনা ঘটেছে। কখনও ২০টির বেশি, কখনও ৪০টির কাছাকাছি ফ্লাইট বাতিল হয়েছে। বিশেষ করে মার্চের শুরুর দিকে বাতিলের সংখ্যা বেশি থাকলেও মাসের শেষ দিকে তা কিছুটা কমে এলেও পুরোপুরি স্বাভাবিক হয়নি।

তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট বাতিলের মাধ্যমে এ ধারা শুরু হয়। এরপর মার্চের শুরুতেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে-১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৯টি ফ্লাইট বাতিল হয়, যা পুরো সময়ের মধ্যে সর্বোচ্চ সংখ্যার মধ্যে রয়েছে।

এরপর ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি এবং ৭ ও ৮ মার্চে ২৮টি করে ফ্লাইট বাতিল হয়। ৯ মার্চ ৩৩টি এবং ১০ মার্চ ৩২টি ফ্লাইট বাতিলের পর ১১ মার্চ ২৭টি ও ১২ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল করা হয়।

মধ্য মার্চে কিছুটা কমলেও বাতিলের ধারা থামেনি। ১৩ মার্চ ২৫টি, ১৪ মার্চ ২৪টি, ১৫ মার্চ ২৩টি, ১৬ মার্চ ২৮টি, ১৭ মার্চ ২৬টি, ১৮ ও ১৯ মার্চে ২৬টি করে ফ্লাইট বাতিল হয়। একইভাবে ২০ মার্চ ২৮টি এবং ২১ মার্চ ২৫টি ফ্লাইট বাতিল করা হয়।

মাসের শেষভাগে এসে প্রতিদিন বাতিলের সংখ্যা তুলনামূলকভাবে কিছুটা কমে আসে। ২২, ২৩, ২৪ ও ২৫ মার্চ-এই চার দিনেই ২০টি করে ফ্লাইট বাতিল হয়। এরপর ২৬ ও ২৭ মার্চে ২২টি করে, ২৮ মার্চ ২১টি এবং ২৯ মার্চ ২২টি ফ্লাইট বাতিল করা হয়।

সবশেষ ৩০ ও ৩১ মার্চ এবং ১ এপ্রিল-এই তিন দিনেই ১৮টি করে ফ্লাইট বাতিল হয়েছে, যা আগের তুলনায় কিছুটা কম হলেও এখনো স্বাভাবিক অবস্থায় ফেরেনি আকাশপথ।


সম্পর্কিত নিউজ