{{ news.section.title }}
এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ
এপ্রিল মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে নাকি কমবে-সে বিষয়ে আজই জানা যাবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৩টায় এক মাসের জন্য নতুন মূল্য ঘোষণা করবে।
এর আগে বুধবার (১ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছিল, সৌদি আরামকো ঘোষিত এপ্রিল ২০২৬ মাসের সৌদি সিপি (Contract Price) অনুযায়ী দেশের বাজারে ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির দাম সমন্বয় করা হবে। সেই সিদ্ধান্তই আজ আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামার ওপর ভিত্তি করেই প্রতি মাসে এলপিজির মূল্য নির্ধারণ করা হচ্ছে। ফলে সৌদি সিপি বাড়লে দেশে দাম বাড়ার সম্ভাবনা থাকে, আর কমলে কিছুটা স্বস্তি পেতে পারেন ভোক্তারা।
এর আগে সর্বশেষ গত ২ মার্চ এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকায় অপরিবর্তিত রাখা হয়। অর্থাৎ মার্চজুড়ে এলপিজির দাম স্থিতিশীল ছিল।
আরো পড়ুনঃ এগিয়ে আসছে দোকান-শপিং মল বন্ধের সময়?
অন্যদিকে, একই সময়ে অটোগ্যাসের দাম সামান্য কমানো হয়। ভোক্তা পর্যায়ে ৩ পয়সা কমিয়ে মূসকসহ প্রতি লিটার অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয় ৬১ টাকা ৮৩ পয়সা।
জানা গেছে, আজকের ঘোষণায় এলপিজির পাশাপাশি অটোগ্যাসের নতুন দামও নির্ধারণ করা হবে। ফলে জ্বালানি খাতে ভোক্তাদের জন্য কী ধরনের পরিবর্তন আসছে, সে দিকেই এখন সবার নজর।