সাপ্তাহিক ছুটি বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে আজ

সাপ্তাহিক ছুটি বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে আজ
ছবির ক্যাপশান, সাপ্তাহিক ছুটি বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে আজ

ইরানের সঙ্গে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের প্রভাব পড়েছে জ্বালানি তেলের বাজারে। নতুন সরবরাহ কমে যাওয়ায় বিদ্যমান মজুত দিয়ে পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

দেশের জ্বালানি খাতে তৈরি হওয়া এই চাপ মোকাবিলায় সাশ্রয়ী কিছু পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে সরকার। সেই চিন্তার অংশ হিসেবে সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি বাড়ানোর বিষয়টিও বিবেচনায় রয়েছে।

এ বিষয়ে বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিপরিষদের বৈঠকে সিদ্ধান্ত আসতে পারে।

এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর প্রস্তাবও একই বৈঠকে আলোচনায় আসবে বলে জানা গেছে।


সম্পর্কিত নিউজ