{{ news.section.title }}
আজ সোনার ভরি কত, জেনে নিন
আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবে দেশের বাজারে কয়েক দফায় বাড়ার ধারাবাহিকতায় আবারও সোনার দাম বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ বুধবার (১ এপ্রিল) প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
সংগঠনটির তথ্য অনুযায়ী, ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম বেড়ে প্রতি ভরি ২ লাখ ৪৭ হাজার টাকার বেশি হয়েছে। নতুন এই মূল্য শনিবার (৪ এপ্রিল) থেকে কার্যকর হয়েছে।
নতুন নির্ধারিত দামে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বৃদ্ধির কারণেই দেশের বাজারে এই মূল্য সমন্বয় করা হয়েছে।
অন্যদিকে, সোনার দাম বাড়লেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম রয়েছে ৫ হাজার ৭১৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৫০০ টাকায় অপরিবর্তিত রয়েছে।