{{ news.section.title }}
দেশের বাজারে আজ সোনার দর কত
সবশেষ ১ এপ্রিল ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেই নির্ধারিত দামেই আজ রোববার (৫ এপ্রিল) দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে।
বাজুসের সর্বশেষ ঘোষণা অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে খরচ পড়ছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা। ১৮ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকায়। অন্যদিকে, সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম রাখা হয়েছে ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা।
তবে এই নির্ধারিত দামের সঙ্গে অতিরিক্ত খরচ যুক্ত হবে। স্বর্ণ কেনার সময় সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। গয়নার ডিজাইন ও মানভেদে এই মজুরি আরও বাড়তে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
চলতি বছরে স্বর্ণের বাজারে অস্থিরতা লক্ষ করা যাচ্ছে। এখন পর্যন্ত ৫১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩০ দফা দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ২১ দফা।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারের প্রভাব, ডলারের দামের ওঠানামা এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে দেশের স্বর্ণের বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে।