{{ news.section.title }}
ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ
সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে সরকারের সংশ্লিষ্টদের কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী এম আশরাফুল ইসলাম এ নোটিশ পাঠান।
নোটিশে ড. ইউনূস ছাড়াও সাবেক উপদেষ্টাদের অন্তর্ভুক্ত করে মোট ২৪ জনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানানো হয়েছে।
আইনজীবীর অভিযোগ, হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে নিয়ে বেসরকারি খাতে দেওয়ার সঙ্গে সংশ্লিষ্টতার কারণে এ পদক্ষেপ প্রয়োজন। বিষয়টিকে তিনি একটি ‘অশুভ ও অপরাধমূলক কর্মকাণ্ড’ হিসেবে উল্লেখ করেছেন।
আইনি নোটিশ পাঠানোর বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে নিশ্চিত করেন এম আশরাফুল ইসলাম। সেখানে তিনি দাবি করেন, জনস্বাস্থ্য সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ একটি সেবা ব্যবস্থাকে বেসরকারি খাতে দেওয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ তদন্ত ও আইনি পদক্ষেপ নেওয়া উচিত।