শিরীন শারমিন এতদিন যেখানে লুকিয়ে ছিলেন

শিরীন শারমিন এতদিন যেখানে লুকিয়ে ছিলেন
ছবির ক্যাপশান, শিরীন শারমিন | ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের একটি বাসা থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কোন মামলায় বা কী কারণে তাকে আটক করা হয়েছে-এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি নিয়ে পরে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশের রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ২০১৩ সালের ৩০ এপ্রিল প্রথমবারের মতো জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন এবং পরবর্তীতে টানা এই দায়িত্ব পালন করেন।

সর্বশেষ ৭ জানুয়ারির নির্বাচনের পর গঠিত সরকারের সময়ও তিনি পুনরায় স্পিকার নির্বাচিত হন। রংপুর-৬ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য দীর্ঘ সময় সংসদ পরিচালনার দায়িত্বে ছিলেন।

তবে সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে শেখ হাসিনা সরকারের পতনের ২৭ দিনের মাথায় তিনি স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন।


সম্পর্কিত নিউজ