{{ news.section.title }}
দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?
দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে, যার উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকা। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে ৪ দশমিক ৯ মাত্রার এ ভূমিকম্পটি আঘাত হানে। এর প্রভাব বাংলাদেশের সিলেট ও আশপাশের সীমান্তবর্তী এলাকাতেও অনুভূত হয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৮ মিনিটে ভূমিকম্পটি শুরু হয়। এর উৎপত্তিস্থল ছিল শিলচর শহর থেকে প্রায় ১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।
শিলচরসহ আসামের বিভিন্ন অঞ্চলে এ কম্পন টের পাওয়া যায়। পাশাপাশি বাংলাদেশের সিলেট, মৌলভীবাজারসহ সীমান্তবর্তী এলাকাগুলোতেও হালকা থেকে মাঝারি মাত্রার কম্পন অনুভূত হয়।
হঠাৎ এই ভূমিকম্পে সীমান্ত সংলগ্ন এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করেন।