দেশের বাজারে কমলো স্বর্ণের দাম, আজ ভরি কত?

দেশের বাজারে কমলো স্বর্ণের দাম, আজ ভরি কত?
ছবির ক্যাপশান, দেশের বাজারে কমলো স্বর্ণের দাম, আজ ভরি কত?

দেশের স্বর্ণবাজারে আবারও দামের ওঠানামা দেখা গেছে। মাত্র একদিন আগে দাম বাড়ানোর পর এবার ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য ঘোষণা করা হয়। জানানো হয়েছে, একইদিন সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের ক্ষেত্রে ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা।

এ নিয়ে চলতি বছরে স্বর্ণের দামে ব্যাপক অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। এখন পর্যন্ত মোট ৫৪ বার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩১ বার দাম বাড়ানো হয়েছে, আর ২৩ বার কমানো হয়েছে।


সম্পর্কিত নিউজ