দেশে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ?

দেশে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ?
ছবির ক্যাপশান, দেশে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ?

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। আজ শনিবার (১১ এপ্রিল) প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৪৭ হাজার ৯৯৭ টাকায়। সর্বশেষ বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমার প্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারের ওঠানামা ও স্থানীয় চাহিদা-সরবরাহের প্রভাবেই স্বর্ণের দামে এই পরিবর্তন এসেছে।

উল্লেখ্য, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৫৪ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩১ দফায় দাম বাড়ানো হয়েছে, আর ২৩ দফায় কমানো হয়েছে।


সম্পর্কিত নিউজ