আজ সোনা কত দামে বিক্রি হচ্ছে

আজ সোনা কত দামে বিক্রি হচ্ছে
ছবির ক্যাপশান, আজ সোনা কত দামে বিক্রি হচ্ছে

দেশের বাজারে স্বর্ণের দাম সর্বশেষ নির্ধারিত অবস্থাতেই স্থিতিশীল রয়েছে। গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) দাম কমানোর পর থেকে এখনো সেই দরেই সোনা বিক্রি হচ্ছে।

সেদিন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিপ্রতি ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের সোনার নতুন দাম নির্ধারণ করে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। সোমবার (১২ এপ্রিল) পর্যন্ত এই দাম অপরিবর্তিত রয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন এই দর নির্ধারণ করা হয়।

বর্তমানে নির্ধারিত দাম অনুযায়ী-

  • ২২ ক্যারেটের প্রতিভরি সোনা বিক্রি হচ্ছে২ লাখ ৪৭ হাজার৯৭৭ টাকায় 
  • ২১ ক্যারেটের প্রতিভরি ২ লাখ ৩৬হাজার ৭২১ টাকা 
  • ১৮ ক্যারেটের প্রতিভরি ২ লাখ ২হাজার ৮৯৫ টাকা 
  • সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১লাখ ৬৫ হাজার ২৭৯টাকায় বেচাকেনা হচ্ছে

বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা এবং স্থানীয় চাহিদার ওপর ভিত্তি করে স্বর্ণের দামে এমন পরিবর্তন নিয়মিতই দেখা যাচ্ছে। তবে আপাতত বাজারে স্বর্ণের দামে স্থিতিশীলতা বিরাজ করছে।


সম্পর্কিত নিউজ