{{ news.section.title }}
কয়েক সপ্তাহে খুলছে ভারতের ভিসা - প্রধানমন্ত্রীর উপদেষ্টা
আগামী সপ্তাহ থেকে বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা চালু করতে সম্মত হয়েছে ভারত। সোমবার এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।
দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ বিষয়ে জানান।
হুমায়ুন কবির বলেন, ইতিবাচক মনোভাব থাকলে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়া সম্ভব। তিনি জানান, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে গঠনমূলক আলোচনা হয়েছে। এছাড়া পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহ করায় ভারতকে ধন্যবাদ জানানো হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা–কে দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমে আলোচনা হয়েছে।
উল্লেখ্য, গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং উপদেষ্টা হুমায়ুন কবির তিন দিনের সফরে দিল্লি যান। সেখানে তারা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর–এর সঙ্গে বৈঠক করে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।