নোম্যান্স ল্যান্ডে বাড়ি নির্মাণে বিএসএফের আপত্তি, কাজ বন্ধ

নোম্যান্স ল্যান্ডে বাড়ি নির্মাণে বিএসএফের আপত্তি, কাজ বন্ধ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Sourav Debnath

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর বড়াইরতল এলাকার সীমান্তে বিএসএফের অভিযোগে নোম্যান্স ল্যান্ডে বাংলাদেশি নাগরিকের বাড়ি নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক মেইন সীমানা পিলার নং ৯৪৬-এর সাব পিলার ২ এস এর পাশে। নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া বাড়ির মালিকের নাম আব্দুল মালেক।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধীনে অনন্তপুর ক্যাম্পের নায়েক সুবেদার সফিকুল ইসলাম।

স্থানীয়রা জানান, মৃত জমির উদ্দিনের ছেলে আব্দুল মালেক পৈতিক সূত্রে পাওয়া সীমান্তের ৭০ গজের ভেতরে ৫ শতক জমির ওপর স্ত্রীসহ ছেলে দুলাল ও মিলনকে নিয়ে দীর্ঘদিন থেকে খড়ের ঘর তুলে বসবাস করে আসছিলেন। পরিবারের অসচ্ছলতার কারণে ঢাকায় একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করেন তিনি। অনেক কষ্টে কিছু টাকা পয়সা রোজগার করে ওই ভিটায় একটি টিনশেডের পাঁকা ঘরের কাজ শুরু করেছিলেন তিনি। ইতোমধ্যে ৩টি কক্ষের ইটের গাথুনীর কাজ প্রায় শেষের দিকে।

খবর পেয়ে গত ২১ জানুয়ারি ভারতীয় বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবিকে জানায় বিষয়টি। বিকেলে ভারতীয় ১৩৮ ব্যাটালিয়নের অধীন ঝিকরী ক্যাম্পের বিএসএফ সদস্যরা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) সদস্যদের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে পাঁকা ঘর নির্মাণের কাজ বন্ধ করে দেন। ২ দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা ওই পরিবারটিকে জানান, নোম্যান্স ল্যান্ডে কোন ধরনের পাঁকা স্থাপনা নির্মাণ করা যাবে না।

সম্পর্কিত নিউজ