এস আলমের মাসুদ-আকিজের বিরুদ্ধে প্রতারণা মামলা

এস আলমের মাসুদ-আকিজের বিরুদ্ধে প্রতারণা মামলা
ছবির ক্যাপশান, সাইফুল আলম ও তাঁর ব্যক্তিগত সহকারী আকিজ উদ্দিন / ছবি: সংগৃহীত
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Dulal

২৯ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ ও তার ব্যক্তিগত সহকারী আকিজ উদ্দিনের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালতে মামলাটির আবেদন করেন নাজমে নওরোজ নামে এক নারী। শুনানি শেষে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) চট্টগ্রাম জেলা ও মেট্রো ইউনিটকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, নারী উদ্যোক্তা নাজমে নওরোজ নগরীর ল্যা অ্যারিস্টোক্রেসি রেস্টুরেন্টের মালিক। রেস্টুরেন্টটিতে আগে তিনজন শেয়ারহোল্ডার ছিল। পরে তিনি বাকি দুজন থেকে সব শেয়ার কিনে একক মালিকানায় রেস্টুরেন্টটি পরিচালনা করছিলেন। ব্যবসার সুবাদে এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম মাসুদের সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে মাসুদ ব্যবসা বাড়ানোর জন্য তার মালিকানাধীন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কাজির দেউড়ি মহিলা শাখা থেকে প্রথমে দুই কোটি টাকা ঋণ দেন। আর তার ব্যক্তিগত সহকারী আকিজের সঙ্গে পরিচয় করিয়ে দেন।


সম্পর্কিত নিউজ