{{ news.section.title }}
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ছাত্রদলের মানসুরা
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার (২০ এপ্রিল) দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আনুষ্ঠানিকভাবে এ তালিকা ঘোষণা করেন।
ঘোষিত তালিকায় ছাত্রদলের নেত্রী মানসুরা আক্তার মনোনয়ন পেয়েছেন। এ বিষয়ে নিজের ফেসবুক পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে তিনি মহান আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।