{{ news.section.title }}
শেখ হাসিনাকে দেশে ফেরাতে লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাকর্মীদের শপথ
লক্ষ্মীপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে শপথ নিয়েছেন আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন নেতাকর্মী। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
সোমবার, ২৭ এপ্রিল রাতে স্থানীয় যুবলীগ নেতা জহিরুল ইসলাম রিয়াদ ভান্ডারীর ফেসবুক আইডি থেকে ভিডিওটি প্রকাশ করা হয়।
ভিডিওতে দেখা যায়, রাতের অন্ধকারে কয়েকজন নেতাকর্মী একত্রিত হয়ে শপথ বাক্য পাঠ করছেন। এ সময় তারা শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন নিশ্চিত করতে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।
ভিডিওতে অংশগ্রহণকারীদের ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিতেও শোনা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কমলনগর উপজেলার চরকালকিনি ইউনিয়নের মতিরহাট সংলগ্ন মেঘনা নদীর তীরে গোপনে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন যুবলীগ নেতা জহিরুল ইসলাম রিয়াদ ভান্ডারী।
ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ একে রাজনৈতিক আনুগত্যের প্রকাশ বলছেন, আবার কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরিদুল আলম জানান, ভিডিওটি পুলিশের নজরে এসেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে