ইফতারের দোয়া বাংলা উচ্চারণ অর্থসহ

ইফতারের দোয়া বাংলা উচ্চারণ অর্থসহ
ছবির ক্যাপশান, ইফতারের দোয়া বাংলা উচ্চারণ অর্থসহ

ইফতারের সময় হাদিসে বর্ণিত সবচেয়ে প্রচলিত ও সুন্নাত দোয়াটি হলো: "আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন"। এর অর্থ হলো, হে আল্লাহ! আমি আপনার সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং আপনার দেওয়া রিযিক্ব দিয়ে ইফতার করছি। আপনি আমার রোজা কবুল করুন।

ইফতারের সময় মূলত দুটি দোয়া পড়া হয়। প্রথমটি ইফতার করার আগে এবং দ্বিতীয়টি ইফতার করার পর পড়া সুন্নত। নিচে উচ্চারণ ও অর্থসহ দেওয়া হলো: 

ইফতারের শুরুর দোয়া (প্রচলিত দোয়া) 

ইফতার করার ঠিক আগ মুহূর্তে এই দোয়াটি পড়তে হয়।

  • আরবি: اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ

  • উচ্চারণ: আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা আফত্বারতু।

  • অর্থ: হে আল্লাহ! আমি তোমারই জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিজিক দ্বারা ইফতার করছি।

ইফতার করার পরের দোয়া (সুন্নাহ সমর্থিত) 

ইফতার শুরু করার পর বা পানি পান করার পর এই দোয়াটি পড়া অধিকতর উত্তম। 

  • আরবি: ذَهَبَ الظَّمَاءُ وَابْتَلَتِ الْعُرُوْقُ وَ ثَبَتَ الْأَجْرُ اِنْ شَاءَ اللهُ

  • উচ্চারণ: যাহাবায যামাউ, ওয়াবতাল্লাতিল উরূকু, ওয়া ছাবাতাল আজরু ইনশাআল্লাহ।

  • অর্থ: পিপাসা দূর হলো, শিরা-উপশিরা সিক্ত হলো এবং ইনশাআল্লাহ (আল্লাহর ইচ্ছায়) সওয়াব সাব্যস্ত হলো।

  • হাদিস সূত্র: সুনানে আবু দাউদ, হাদিস নং ২৩৫৭। ইমাম দারা কুতনি এবং আলবানী (রহ.) একে 'হাসান' বা সহিহ বলেছেন। এটি ইফতার শুরু করার পর পানি বা খেজুর খাওয়ার পর পড়তে হয়।

কুরআন ও হাদিসের আলোকে ইফতারের দোয়া

কুরআন ও ইফতারের দোয়া 

পবিত্র কুরআনে ইফতারের জন্য নির্দিষ্ট কোনো দোয়ার কথা উল্লেখ নেই। তবে রমজান ও রোজা সংক্রান্ত আয়াতের (সূরা বাকারা: ১৮৩-১৮৫) ঠিক পরেই আল্লাহ তায়ালা বলেন: 

"আর আমার বান্দারা যখন আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, আমি তো (তাদের) খুব কাছেই আছি। যে আহ্বান করে, তার আহ্বানে আমি সাড়া দিই যখন সে আমাকে ডাকে।" (সূরা বাকারা: ১৮৬)

মুফাসসিরগণের মতে, রোজার আয়াতের মাঝখানে দোয়ার এই আয়াতের অর্থ হলো—রোজাদারের দোয়া আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এবং কবুলযোগ্য। 

হাদিসের আলোকে ইফতারের দোয়া ও ফজিলত 

হাদিস শরিফে ইফতারের সময় দোয়া করার গুরুত্ব এবং নির্দিষ্ট কিছু বাক্যের উল্লেখ পাওয়া যায়। 

রাসূলুল্লাহ (সা.) বলেছেন, "তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না: ন্যায়পরায়ণ শাসক, রোজাদার যখন সে ইফতার করে এবং মজলুমের দোয়া।" (সুনানে ইবনে মাজাহ: ১৭৫২)। 

ইফতারের সুন্নাহ পদ্ধতি ও গুরুত্বপূর্ণ আদব 

হাদিসের বর্ণনা অনুযায়ী ইফতারের আদর্শ পদ্ধতি হলো:

  • তাড়াতাড়ি ইফতার করা: সূর্যাস্তের পর দেরি না করে দ্রুত ইফতার করা সুন্নাহ।

  • ইফতারের সামগ্রী: তাজা খেজুর (রুতাব) দিয়ে শুরু করা উত্তম। না থাকলে শুকনো খেজুর (তামর), অন্যথায় পানি দিয়ে ইফতার করা সুন্নত।

  • শুরুতে বিসমিল্লাহ: সাধারণ খাবারের মতো ইফতারের শুরুতে 'বিসমিল্লাহ' বলা আবশ্যক।

  • ব্যক্তিগত দোয়া: নির্দিষ্ট দোয়ার পাশাপাশি ইফতারের ঠিক আগের মুহূর্তে নিজের ভাষায় আল্লাহর কাছে প্রাণখুলে চাওয়া উচিত, কারণ এটি দোয়া কবুলের বিশেষ সময়।


সম্পর্কিত নিউজ