ইবি ছাত্রশক্তির প্রথম কমিটি গঠন, নেতৃত্বে ফুয়াদ-ইফতেহার-যায়েদ

ইবি ছাত্রশক্তির প্রথম কমিটি গঠন, নেতৃত্বে ফুয়াদ-ইফতেহার-যায়েদ
ছবির ক্যাপশান, ছবি: জাগরণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’র ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফুয়াদ হাসান, সদস্য সচিব হিসেবে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইফতেহার উদ্দিন মো. তামিম এবং মুখ্য সংগঠক হিসেবে আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী যায়েদ বিন ওসমান মনোনীত হয়েছেন।

রবিবার (৫ জুলাই) জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এক পত্রে আগামী ১ বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়। যেখানে আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

 

সদস্য সচিব ইফতেহার উদ্দিন মো. তামিম বলেন, “সর্বপ্রথম মহান রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সাথে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ২০২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের, যাদের ত্যাগের বিনিময়ে আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি। জুলাই গণঅভ্যুত্থানের রক্তাক্ত রাজপথ থেকে উঠে আসা এই ছাত্রসংগঠনের একজন অংশীদার হওয়া কেবল একটি পদ নয়, বরং আমার জন্য এক বিশাল দায়বদ্ধতা। আমি শহীদদের আকাঙ্ক্ষিত সেই নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যেতে চাই।”

 

আহ্বায়ক ফুয়াদ হাসান বলেন, “মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানসহ এই ভূখণ্ডের জন্য আত্মত্যাগকারী প্রতিটি শহীদের স্বপ্নকে আমরা ধারণ করি। ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে আমরা নিরলস কাজ করে যেতে চাই। আমাদের লক্ষ্য কোনো দলীয় এজেন্ডার বৃত্তে সীমাবদ্ধ থাকা নয়, বরং শিক্ষার্থীদের অধিকার আদায়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা। আমরা ধর্ম, বর্ণ ও লিঙ্গের ঊর্ধ্বে উঠে একটি নতুন ধারার মধ্যপন্থী রাজনীতি বিনির্মাণের পথে হাঁটছি। এই পথচলায় আমরা বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থীদের পাশে চাই।”
 


সম্পর্কিত নিউজ