{{ news.section.title }}
জাবিপ্রবির নতুন ভিসি হলেন জাবির অধ্যাপক ড. আমির হোসেন ভূঁইয়া
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি)-এর নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক।
বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে ‘জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৭’-এর ১০(১) ধারা অনুযায়ী তাকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পরবর্তী চার বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। তবে বয়সজনিত কারণে অবসরের সময়সীমা আগে এলে সে অনুযায়ী দায়িত্বের মেয়াদ নির্ধারিত হবে।
এছাড়া, তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাসহ বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করতে হবে। প্রয়োজনবোধে আচার্য যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।