জবিতে ক্যারিয়ার ক্লাবের ‘ট্রেন টু ম্যানিয়াক’ আয়োজন, বিজয়ীদের পুরস্কার প্রদান

জবিতে ক্যারিয়ার ক্লাবের ‘ট্রেন টু ম্যানিয়াক’ আয়োজন, বিজয়ীদের পুরস্কার প্রদান
ছবির ক্যাপশান, জবিতে ক্যারিয়ার ক্লাবের ‘ট্রেন টু ম্যানিয়াক’ আয়োজন, বিজয়ীদের পুরস্কার প্রদান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (জেএনইউসিসি) দুটি অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন ‘ক্রিয়েটিভ ম্যানিয়াক ৩.০’ এবং ‘ট্রেন টু ট্রান্সফর্ম’ এর যৌথ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রবিবার (১৭ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ‘ট্রেন টু ম্যানিয়াক’ শিরোনামে এই জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সাধারণত এই ক্লাবের সদস্যরা গঠনমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকে শিক্ষার্থীদের জন্য সহায়ক ও উৎসাহব্যঞ্জক পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি আরও বলেন, ক্যারিয়ার ক্লাবের সদস্যদের নিজেদের ক্যারিয়ার গঠনের মাধ্যমে অন্যদের জন্য অনুকরণীয় ও অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে হবে। তাহলেই তারা অন্য শিক্ষার্থীদের কাছে আইকন হিসেবে বিবেচিত হবে এবং একটি ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা হয়ে উঠবে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন; জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবকে বিশ্ববিদ্যালয়ের অন্যতম সেরা ক্লাব হিসেবে অভিহিত করে বলেন, বর্তমানে প্রায় সব ক্ষেত্রেই একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কোলাবোরেশনের প্রবণতা বৃদ্ধি পেয়েছে, তবে এর পাশাপাশি একাডেমিয়া-সোসাইটি কোলাবোরেশনেও গুরুত্ব দিতে হবে।

 

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ক্যারিয়ার, শিক্ষা ও কর্মক্ষেত্র সমাজে কী ধরনের ইতিবাচক প্রভাব ফেলছে, সে বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন। সফলতা অর্জনের জন্য শুধু লক্ষ্য নির্ধারণ করলেই হবে না; সফলতার প্রকৃত সংজ্ঞা অনুধাবন করে তার জন্য প্রয়োজনীয় নিষ্ঠা, পরিশ্রম ও আত্মনিবেদন নিশ্চিত করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের মডারেটর মোঃ শফিকুল ইসলাম ও মোঃ আল আমিন, ক্লাবের সদস্যবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।

 

এছাড়াও ‘ট্রেন টু ম্যানিয়াক’-এর আরেকটি সেশন ‘ফিউচার রেডি প্রফেশনাল স্কিলস্‌ ফর ইউনিভার্সিটি স্টুডেন্টস’ শীর্ষক বক্তব্য উপস্থাপন করবেন জামশেদ আমিন।

 

অনুষ্ঠানের শেষে বিভিন্ন প্রতিযোগিতা ও কার্যক্রমে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


সম্পর্কিত নিউজ