{{ news.section.title }}
ট্রাম্পের ‘যুদ্ধ ক্ষমতা’ কমাতে আবারও ব্যর্থ সিনেট
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা কমাতে আবারও ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট। এই নিয়ে চতুর্থবারের মতো এ সংক্রান্ত প্রস্তাব পাস করতে ব্যর্থ হলেন মার্কিন আইনপ্রণেতারা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা কমাতে আবারও ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট। এই নিয়ে চতুর্থবারের মতো এ সংক্রান্ত প্রস্তাব পাস করতে ব্যর্থ হলেন মার্কিন আইনপ্রণেতারা।
বিনা উসকানিতে এবং কোনো পরামর্শ ছাড়াই কয়েক সপ্তাহ আগে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে মার্কিন অর্থনীতি ও সামরিক বাহিনীর ওপর চাপ পড়েছে। এমতাবস্থায় মার্কিন আইনপ্রণেতারা ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা কমাতে একটি প্রস্তাব পাস করতে চেয়েছিলেন।
তবে শেষ পর্যন্ত এই প্রস্তাব ৫২-৪৭ ভোটে বাতিল হয়ে যায়। এটি পাস হলে কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান বন্ধ হয়ে যেত।
ডেমোক্র্যাটরা জানিয়েছেন, তারা প্রতি সপ্তাহে একই ধরনের প্রস্তাব আনতে থাকবেন, যাতে আইনপ্রণেতাদের এই হামলাগুলোর বিষয়ে অবস্থান প্রকাশ্যে আসে।
ভোটাভুটির আগে সিনেটর টিম কেইন বিবিসিকে বলেন, আমরা যদি ভোটে সফল না-ও হই, অন্তত আমেরিকান জনগণকে পরিষ্কার করে দেখাতে পারব এই যুদ্ধের দায় কার।
বুধবার বেশিরভাগ রিপাবলিকান এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেন। তবে তাদের মধ্যে কেউ কেউ বলেন, যুদ্ধ যদি ৬০ দিনের সীমায় পৌঁছে যায়-যা চলমান সামরিক কার্যক্রম চালিয়ে যেতে কংগ্রেসের অনুমোদনের সময়সীমা-তাহলে তারা অবস্থান পরিবর্তন বিবেচনা করতে পারেন।
মিসৌরির সিনেটর জস হাওলে বলেন, প্রশাসন বর্তমানে যুদ্ধ ক্ষমতা আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবেই কাজ করছে, তাই তিনি বুধবার প্রস্তাবটির বিপক্ষে ভোট দিয়েছেন।