সৌদি আরব থেকে দুই বিলিয়ন ডলার পেল পাকিস্তান

সৌদি আরব থেকে দুই বিলিয়ন ডলার পেল পাকিস্তান
ছবির ক্যাপশান, সৌদি আরব থেকে দুই বিলিয়ন ডলার পেল পাকিস্তান
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Latif

সৌদি আরব থেকে দুই বিলিয়ন ডলার পেয়েছে পাকিস্তান। বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধের চাপের মুখে থাকা দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে এ সহায়তা পাঠিয়েছে সৌদি সরকার।

সৌদি আরব থেকে দুই বিলিয়ন ডলার পেয়েছে পাকিস্তান। বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধের চাপের মুখে থাকা দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে এ সহায়তা পাঠিয়েছে সৌদি সরকার।


বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক 'স্টেট ব্যাংক অব পাকিস্তান' (এসবিপি) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানায়, ১৫ এপ্রিল ২০২৬ তারিখের 'ভ্যালু ডেট' অনুযায়ী তারা সৌদি অর্থ মন্ত্রণালয় থেকে এই তহবিল গ্রহণ করেছে।


সম্প্রতি জেদ্দায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের পর এই অর্থ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত হলো।

 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুসারে, পাকিস্তানের অর্থমন্ত্রী জানিয়েছিলেন - সৌদি আরব মোট তিন বিলিয়ন ডলার আর্থিক সহায়তা দিতে সম্মত হয়েছে। দুই বিলিয়ন ডলার পাওয়ার পর বাকি অর্থ আগামী সপ্তাহে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

 

এই সহায়তা এমন এক সময়ে এলো যখন চলতি মাসের শেষ দিকে পাকিস্তানকে সংযুক্ত আরব আমিরাতের ৩.৫ বিলিয়ন ডলারের ঋণ পরিশোধ করতে হবে।


গত সপ্তাহে সংবাদ সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে জানায়, জুন মাসের মধ্যে বৈদেশিক পেমেন্ট ও রিজার্ভের চাপ সামলাতে সৌদি আরব এবং কাতার সম্মিলিতভাবে ইসলামাবাদকে পাঁচ বিলিয়ন ডলার সহায়তা প্রদান করতে পারে।


সম্পর্কিত নিউজ