{{ news.section.title }}
সরকারে নতুন দায়িত্ব পাচ্ছেন আন্দালিব রহমান পার্থ?
জাতীয় সংসদে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আন্দালিব রহমান পার্থ।
রোববার (১৪ জুন) জাতীয় সংসদের অধিবেশনে কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন নুরুল ইসলাম মণি। পরে ডেপুটি স্পিকার কায়সার কামাল কণ্ঠভোটে প্রস্তাবটি উত্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
নবগঠিত কমিটির সদস্য হিসেবে রয়েছেন এ এম মাহবুব উদ্দিন (নোয়াখালী-১), মো. নওশাদ জমির (পঞ্চগড়-১), শাকিলা ফারজানা (সংরক্ষিত মহিলা আসন-৮), মো. মনজুরুল ইসলাম (দিনাজপুর-১), মো. হাসান রাজীব প্রধান (লালমনিরহাট-১), মো. নাজিবুর রহমান (পাবনা-১), আক্তার হোসেন (রংপুর-৪) এবং আল ফারুক আব্দুল লতিফ (নীলফামারী-২)।
এ ছাড়া পদাধিকারবলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীও কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধির আওতায় এই স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। কমিটি আইন মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, তদারকি এবং প্রয়োজনীয় সুপারিশ প্রদানের দায়িত্ব পালন করবে।