আজকের নামাজের সময়সূচি: ৮ জুন ২০২৬

আজকের নামাজের সময়সূচি: ৮ জুন ২০২৬
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত

ইসলাম মানবজীবনের জন্য একটি পরিপূর্ণ ও ভারসাম্যপূর্ণ জীবনব্যবস্থা। এর প্রতিটি বিধান মানুষের দুনিয়াবি কল্যাণ, নৈতিক উন্নতি এবং আখিরাতের সফলতার পথ নির্দেশ করে। ইসলামের মৌলিক স্তম্ভগুলোর মধ্যে নামাজ ও রোজা বিশেষ গুরুত্ব বহন করে, যা সামর্থ্যবান-অসামর্থ্যবান নির্বিশেষে প্রত্যেক মুসলমানের জন্য নির্ধারিত ইবাদত। তাই জীবনের ব্যস্ততা, কর্মব্যস্ত সময়সূচি কিংবা পার্থিব কোনো অজুহাত যেন আমাদের ওয়াক্তমতো নামাজ আদায় থেকে বিরত রাখতে না পারে।

নামাজ হলো বান্দা ও তার রবের মধ্যকার সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্কের মাধ্যম। একজন মুসলমান দিনে পাঁচবার নামাজের মাধ্যমে মহান আল্লাহর সামনে উপস্থিত হয়ে নিজের আনুগত্য, কৃতজ্ঞতা ও আত্মসমর্পণের প্রকাশ ঘটায়। নিয়মিত নামাজ মানুষের অন্তরে তাকওয়া সৃষ্টি করে এবং অন্যায়, অশ্লীলতা ও পাপাচার থেকে দূরে থাকতে সহায়তা করে।

পবিত্র কোরআনে মহান আল্লাহ বারবার নামাজ কায়েম করার নির্দেশ দিয়েছেন। কারণ নামাজ শুধু একটি ইবাদত নয়, বরং এটি আত্মশুদ্ধি, ধৈর্য, শৃঙ্খলা ও আত্মনিয়ন্ত্রণের এক অনন্য প্রশিক্ষণ। যে ব্যক্তি আন্তরিকতার সঙ্গে নামাজ আদায় করে, তার জীবনে প্রশান্তি ও আল্লাহর রহমত নেমে আসে।

 

আজ সোমবার, ০৮ জুন ২০২৬ ইংরেজি, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বাংলা, ২১ জিলহজ ১৪৪৭ হিজরি। লুন জেনে নিই ঢাকা ও আশপাশের এলাকার আজকের নামাজের সময়সূচি-

 

  • ফজর : ভোর ৩:৪৪ মিনিট
  • জোহর : দুপুর ১২:০১ মিনিট
  • আসর : বিকেল ৪:৩৬ মিনিট
  • মাগরিব : সন্ধ্যা ৬:৪৮ মিনিট
  • এশা : রাত ৮:১৩ মিনিট

আগামীকাল (ফজর)

  • ফজর শুরু : ভোর ৩:৪৪ মিনিট
  • সূর্যোদয় : সকাল ৫:১০ মিনিট

বিভাগীয় শহরভেদে সময়ের পার্থক্য

ঢাকার সময়ের সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের নামাজের সময়ে সামান্য পার্থক্য রয়েছে। তাই নিজ নিজ এলাকার সঠিক সময় জানতে নিচের সময়গুলো সমন্বয় করে নিতে হবে।

ঢাকার সময় থেকে বিয়োগ করতে হবে-

  • চট্টগ্রাম : ৫ মিনিট
  • সিলেট : ৬ মিনিট

ঢাকার সময়ের সঙ্গে যোগ করতে হবে-

  • বরিশাল : ১ মিনিট
  • খুলনা : ৩ মিনিট
  • রাজশাহী : ৭ মিনিট
  • রংপুর : ৮ মিনিট

সূত্র: ইসলামিক ফাউন্ডেশন


সম্পর্কিত নিউজ