ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় নিউজিল্যান্ড দল

ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় নিউজিল্যান্ড দল
ছবির ক্যাপশান, ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় নিউজিল্যান্ড দল

বাংলাদেশ সফরের জন্য সাদা বলের সিরিজ খেলতে ইতোমধ্যেই ঢাকায় এসে পৌঁছেছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। প্রায় ২৬ সদস্যের বহর নিয়ে রোববার রাত ১১টার দিকে রাজধানীতে আসে কিউই দল।

বিমানবন্দরে পৌঁছানোর পর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সরাসরি তাদের নির্ধারিত হোটেলে নেওয়া হয়।

দলের অধিকাংশ সদস্য একসঙ্গে এলেও কয়েকজন ক্রিকেটার আলাদাভাবে পরে যোগ দিয়েছেন। তারা আগে নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে সিরিজ খেলছিলেন। একই ফ্লাইটে খেলোয়াড়দের পাশাপাশি কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টের সদস্যরাও ঢাকায় আসেন।

আসন্ন সিরিজের ওয়ানডে পর্ব শুরু হবে ১৭ এপ্রিল, ভেন্যু শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। একই মাঠে ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ।

এরপর সিরিজ স্থানান্তরিত হবে চট্টগ্রাম–এ, যেখানে ২৩ এপ্রিল তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।

ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি পর্ব শুরু হবে চট্টগ্রামেই। ২৭ ও ২৯ এপ্রিল হবে প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচ। সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২ মে, আবারও মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।


সম্পর্কিত নিউজ