{{ news.section.title }}
প্রতারণা মামলায় অভিযুক্ত মেসি ও আর্জেন্টিনা ফুটবল দল
বিশ্বকাপের আবহ তৈরি হওয়ার আগেই অপ্রত্যাশিত এক আইনি জটিলতায় পড়েছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য একটি প্রীতি ম্যাচে প্রতিশ্রুতি অনুযায়ী অংশ না নেওয়াকে কেন্দ্র করে দলটির অধিনায়ক লিওনেল মেসি এবং আর্জেন্টিনা ফুটবল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মার্কিন গণমাধ্যম TMZ–এর খবরে বলা হয়েছে, ফ্লোরিডাভিত্তিক ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘ভিডি’ এই মামলা দায়ের করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন–এর বিরুদ্ধে।
মামলার অভিযোগে বলা হয়েছে, ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে নির্ধারিত প্রীতি ম্যাচে মেসির অন্তত ৩০ মিনিট খেলার কথা ছিল। কিন্তু বাস্তবে তিনি মাঠে নামেননি, পুরো সময়ই গ্যালারিতে বসে ছিলেন। এতে করে দর্শকদের আগ্রহ কমে যায় এবং আয়োজকদের পরিকল্পনাও ভেস্তে যায়।
আয়োজকদের দাবি, মেসির না খেলায় ভেন্যু পরিবর্তন করতে হয়েছে এবং টিকিট বিক্রি কমে যাওয়ায় প্রায় ১০ লাখ ডলারের ক্ষতির মুখে পড়তে হয়েছে। এ কারণেই তারা প্রতারণার অভিযোগ এনে আইনি পদক্ষেপ নিয়েছে।
ঘটনাটি আরও বিতর্কিত হয়ে ওঠে মেসির ফিটনেস ইস্যু নিয়ে। ভেনেজুয়েলার বিপক্ষে না খেললেও পরদিনই তিনি তার ক্লাব ইন্টার মায়ামি–এর হয়ে আটালান্টা ইউনাইটেড–এর বিপক্ষে মাঠে নামেন।
তবে মাঠের বাইরের এই বিতর্কের মধ্যেও পারফরম্যান্সে কোনো ভাটা পড়েনি মেসির। ইন্টার মায়ামির হয়ে ধারাবাহিকভাবে গোল করে চলেছেন তিনি এবং দলকে সাফল্য এনে দিচ্ছেন নিয়মিতই।