ইন্টারনেটের দামে বড় পরিবর্তন, কতটা লাভে থাকবেন গ্রাহক?

ইন্টারনেটের দামে বড় পরিবর্তন, কতটা লাভে থাকবেন গ্রাহক?
ছবির ক্যাপশান, জাগরণ ছবি

দেশে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট আরও সহজলভ্য করতে নতুন শুল্ক কাঠামো অনুমোদন দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। সরকারের ‘এক দেশ, এক রেট’ নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্যাম অনলাইন এখন নির্ধারিত দামে বিভিন্ন গতির ইন্টারনেট প্যাকেজ সরবরাহ করতে পারবে।

সোমবার (২৭ এপ্রিল) বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নতুন মূল্যতালিকা চূড়ান্ত করা হয়।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘এক দেশ, এক রেট’ নীতির আওতায় ৫ এমবিপিএস থেকে ৪০ এমবিপিএস পর্যন্ত ব্যান্ডউইডথের আনুপাতিক সমন্বয়ের মাধ্যমে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি গ্রাহকদের মানসম্মত সেবা নিশ্চিত করার শর্তে স্যাম অনলাইনকে ৩০ এমবিপিএস থেকে ২৫০ এমবিপিএস পর্যন্ত বিভিন্ন প্যাকেজ চালুর অনুমতি দেওয়া হয়েছে।

 

নতুন তালিকা অনুযায়ী-

  • ৩০ এমবিপিএস গতির ইন্টারনেটের মাসিক সর্বোচ্চ মূল্য ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে
  • ১০০ এমবিপিএস প্যাকেজের জন্য মাসিক ১০০০ টাকা
  • সর্বোচ্চ ২৫০ এমবিপিএস গতির প্যাকেজের জন্য ৩০০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে

এছাড়া এসব সংযোগের ক্ষেত্রে সর্বোচ্চ শেয়ারড কন্টেনশন রেশিও ১:৮ রাখা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। গ্রাহকদের উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করা এবং দেশজুড়ে ইন্টারনেট সেবার সুষম বণ্টন নিশ্চিত করতেই এই নতুন সমন্বিত মূল্যতালিকা কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে বিটিআরসি।


সম্পর্কিত নিউজ