‘ও আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

‘ও আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পেকুয়া গ্রামে পারিবারিক এক ব্যতিক্রমী ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। জানা গেছে, এক ব্যক্তি অন্যের স্ত্রীকে নিয়ে চলে যাওয়ার পর ক্ষোভ ও প্রতিশোধের বশে ওই ব্যক্তির স্ত্রীকে বিয়ে করেছেন হাসান মিয়া ।

স্থানীয় সূত্র অনুযায়ী, প্রায় ১৫ বছর আগে হাসান মিয়া নামে এক ব্যক্তি জহুরা আক্তারকে বিয়ে করেন। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। একই এলাকায় কর্মসূত্রে বসবাস করতেন সাতক্ষীরা জেলার রাজু মিয়া। প্রতিবেশী হওয়ায় দুই পরিবারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।

 

পরবর্তীতে হাসানের স্ত্রী ও রাজু মিয়ার মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় বলে দাবি করা হয়। গত ৭ মে জহুরা আক্তার রাজু মিয়ার সঙ্গে চলে যান বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ক্ষুব্ধ হন হাসান মিয়া।

 

হাসানের দাবি, স্ত্রী চলে যাওয়ার পর তিনি রাজু মিয়ার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন। পরে গত ৪ জুন তাকে সন্তানসহ মির্জাপুরে নিয়ে আসা হয় এবং তাকে বিয়ে করে ঘরে নিয়ে আসেন হাসান।

 

ঘটনাটি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ একে প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার অনেকে পারিবারিক মূল্যবোধ ও সামাজিক সচেতনতার বিষয়টি সামনে আনছেন।

 

এ বিষয়ে রাজু মিয়ার বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।


সম্পর্কিত নিউজ