নেত্রকোনায় বজ্রপাতে তিনজনের মৃত্যু

নেত্রকোনায় বজ্রপাতে তিনজনের মৃত্যু
ছবির ক্যাপশান, এআই ছবি
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দিনব্যাপী এসব ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর ফেরিঘাট এলাকায় ধনু নদে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আব্দুল মোতালিব নামের এক জেলের মৃত্যু হয়। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বাগবেড় গ্রামের বাসিন্দা।

 

এদিকে দুপুরে একই ইউনিয়নের সাতগাঁও গ্রামের বাসিন্দা মোনায়েম খা (হালান মিয়া) (৫৪) হাওরে ধান শুকাতে গিয়ে বজ্রপাতে নিহত হন। একই সময় উপজেলার কৃষ্ণপুর এলাকায় হাওরে ধান কাটার সময় বজ্রপাতে প্রাণ হারান শুভ মন্ডল নামের এক শ্রমিক। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার আকনাদীঘির চর এলাকার আরিফুল মণ্ডলের ছেলে।

 

খালিয়াজুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানান, তিনজনই ঘটনাস্থলেই মারা গেছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


সম্পর্কিত নিউজ