চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফকে পুশইনে সহায়তার অভিযোগে আটক ৭ বাংলাদেশি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফকে  পুশইনে সহায়তার অভিযোগে আটক ৭ বাংলাদেশি
ছবির ক্যাপশান, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফকে পুশইনে সহায়তার অভিযোগে আটক ৭ বাংলাদেশি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক কথিত পুশইনের ঘটনায় সহায়তার অভিযোগে সাত বাংলাদেশিকে আটক করেছে বিজিবি ও পুলিশ। সোমবার (১৫ জুন) রাতে সীমান্তবর্তী এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে চারজনকে বিজিবি এবং তিনজনকে পুলিশ হেফাজতে নিয়েছে। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, সোমবার রাত ১১টার দিকে রোকনপুর সীমান্ত দিয়ে এক নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। অভিযোগ রয়েছে, সীমান্তসংলগ্ন এলাকার কয়েকজন বাংলাদেশি ওই নারীকে গোপনে বাংলাদেশে প্রবেশে সহায়তা করছিলেন।

 

বিজিবির টহল দল বিষয়টি টের পেয়ে দ্রুত পদক্ষেপ নেয় এবং পুশইনের চেষ্টা প্রতিহত করে। এ সময় ঘটনাস্থল থেকে চারজন বাংলাদেশিকে আটক করা হয়। পরে তাদের গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়।

 

পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও তিনজনকে আটক করে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
 


সম্পর্কিত নিউজ