ইবির প্রতিটি হলে হাই স্পিড ওয়াই-ফাই নিশ্চিতে হিট প্রকল্পের কাজ শুরু

ইবির প্রতিটি হলে হাই স্পিড ওয়াই-ফাই নিশ্চিতে হিট প্রকল্পের কাজ শুরু
ছবির ক্যাপশান, জাগরণ ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রত্যেক হলে বিশ্ববিদ্যালয় মুঞ্জুরি কমিশনের (ইউজিসি) হিট প্রকল্পের আওতায় হাই স্পিড ওয়াই-ফাই সেবা নিশ্চিতে কাজ শুরু হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় সাদ্দাম হোসেন হলে প্রজেক্টির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

 

এ সময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. শাহজাহান আলী, সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ, শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী, লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান খান, শাহ আজিজুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ. টি. এম. মিজানুর রহমান, শহীদ আনাস হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুল কাদের, খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. জালাল উদ্দিন, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ. কে. এম রাশেদুজ্জামান, জুলাই ৩৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ. কে. এম. শামছুল হক সিদ্দিকী সহ বিভিন্ন হলের শিক্ষার্থীরা।

 

জানা গেছে, এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সকল হলের প্রত্যেক রুমে আলাদা আলাদা ভাবে ওয়াই-ফাই সেবা দেওয়া হবে। আগের ওয়াই-ফাই সংযোগকে নিষ্ক্রিয় করে নতুন ভাবে এই সেবা চালু হবে। প্যাসিভ ও অ্যাক্টিভ দুই পর্বে এই কাজ সম্পর্ণ হবে। প্রথম পর্যায়ে (প্যাসিভ) ২-৩ মাসের মধ্যে সকল হলে ক্যাবল লাইন স্থাপনের কাজ করা হবে। এর পরের ধাপে (অ্যাক্টিভ) ওয়াইফাই লাইনকে সচল করা হবে।

 

উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ইবিতে হিট প্রকল্পের আওতায় ইউজিসি কর্তৃক যে প্রজেক্টটি পরিচালিত হচ্ছে সেটি প্রত্যেক হলে ডিজিটাল সংযোগ উন্নত করবে এবং এর মাধ্যমে এক বিশাল দিগন্ত উন্মোচন হবে । তার অংশ হিসেবে অপটিক্যাল ফাইবার স্থাপনের উদ্বোধন করছি।


সম্পর্কিত নিউজ