{{ news.section.title }}
নবীন শিক্ষার্থীদের হলে সিট দিতে প্রশাসনকে আল্টিমেটাম ডাকসুর
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের আবাসিক হলের সিট নিশ্চিত করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
সোমবার (২০ এপ্রিল) দুপুর ১টায় আয়োজিত রেজিস্ট্রার ভবনে ডাকসু আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এ সময় ‘সিট আমার অধিকার, কেড়ে নেওয়ার সাধ্য কার’, ‘প্রথম বর্ষে বৈধ সিট করতে হবে’সহ বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে রেজিস্ট্রার ভবন এলাকা।
কর্মসূচি থেকে উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলামের কাছে চার দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে- ২০২৫–২৬, ২০২৪–২৫ ও ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য আসন বরাদ্দের সার্কুলার দ্রুত প্রকাশ, রেজিস্ট্রার ভবনের দায়িত্বে অবহেলা করা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও ডিজিটাল মনিটরিং চালু, ৩০ এপ্রিলের মধ্যে আসন বরাদ্দের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ; এবং অনিয়মিত ও দীর্ঘমেয়াদি ‘প্রবীণ’ শিক্ষার্থীদের হল বরাদ্দ বাতিল।
আরো পড়ুন : জবিতে অপারেশন সার্চলাইট ও মুক্তিযুদ্ধের সূচনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
ডাকসু নেতারা এসব দাবি ৩০ এপ্রিলের মধ্যে বাস্তবায়নের জন্য প্রশাসনকে আল্টিমেটাম দেন। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা। আন্দোলন চলাকালে সাংবাদিকদের সামনে ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ অভিযোগ করেন, তিন সপ্তাহ আগে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে সিট সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস পাওয়া গেলেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের কোনো মিটিংয়ে এ সমস্যা সমাধানের জন্য এখনো কোনো কমিটি গঠন হয়নি, এমনকি দৃশ্যমান কোনো পরিকল্পনাও নেই।”