জবিতে এ, বি, সি ও ডি ইউনিটে শূণ্য আসনে উন্মুক্ত ভর্তি ২২ এপ্রিল

জবিতে এ, বি, সি ও ডি ইউনিটে শূণ্য আসনে উন্মুক্ত ভর্তি ২২ এপ্রিল
ছবির ক্যাপশান, জাগরণ ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে শূন্য আসন পূরণে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তালিকায় থাকা এ, বি, সি এবং ডি ইউনিটের বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের আগামীকাল ২২ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক ডঃ মুহাম্মদ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল বুধবার (২২ এপ্রিল) সকাল ০৮:০০টা থেকে দুপুর ০২:০০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট jnuadmission.com -এ নিজ নিজ প্যানেলে লগইন করে অনলাইনে ফরম পূরণ ও ফি জমা দেওয়া যাবে। একই দিন সকাল ০৮:০০টা থেকে বেলা ০৩:০০টার মধ্যে সরাসরি সংশ্লিষ্ট ডিন অফিসে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে।

 

​ভর্তি ফিসের পরিমাণ:
​বিজ্ঞান এবং লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদ: ১২,৬৩০/- টাকা (ব্যবহারিক ফিসহ)। ​বিজনেস স্টাডিজ অনুষদ: ১০,৬৩০/- টাকা। ​কলা, সামাজিক বিজ্ঞান, আইন অনুষদ ও ইনস্টিটিউটসমূহ: ১০,৬৩০/- টাকা।

 

ভর্তির সময় সংশ্লিষ্ট ডিন অফিসে সশরীরে যে সকল কাগজপত্র জমা দিতে হবে: 

এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র (মার্কশিট);ভর্তি পরীক্ষার পরিদর্শক  কর্তৃক স্বাক্ষরিত মূল প্রবেশপত্র;অনলাইন থেকে প্রিন্টকৃত ভর্তি ফরম;২ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আসন শূন্য থাকা সাপেক্ষে আগামী ২৩ এপ্রিল ২০২৬ তারিখে পরবর্তী তালিকা প্রকাশ করা হতে পারে।


সম্পর্কিত নিউজ